বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

এম এইচ শাহীন:

কুড়িগ্রামের উলিপুরে মেয়ে সংগঠিত বিষয় মীমাংসা করতে গিয়ে থানা চত্বরে দলীয় প্রতিপক্ষের হামলায় উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে , মসজিদুল হুদা মোড়ে এ মানববন্ধন হয়।পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীরে সঞ্চালনা মানববন্ধনে বক্তব্য দেন, নিহত আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সিনিয়র সহসভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম হাবীব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল সহ আরো অনেকে।

মানববন্ধনে নিহত আশরাফুল ইসলামের বাবা বলেন, ‘সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করে তার দুইটি অবুঝ সন্তানকে এতিম করে দিয়েছে। থানা চত্বরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, অথচ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে জড়িতদের ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর থানার গোল ঘরে প্রেমের ঘটনার বিষয় নিয়ে বৈঠক চলছিল। বৈঠকে প্রতিপক্ষের মারধরের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক শনিবার (২৮ ডিসেম্বর) ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম, হত্যাকাণ্ডের ঘটনার শুনে ওই দিন রাতেই আমি থানায় এসেছি। তিনি আরো জানান,হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি সুলতান আহম্মেদ (৪০) নামের একজনকে র‍্যাবের সহায়তায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে আসা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর