শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

রাজারহাটে এক খামারীর ৯টি গরুর বাছুর অসুস্থ, অতপরঃ জবাই

প্রকাশের সময়: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে গরু মোটা তাজাকরণে মাত্রাতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ানোর ফলে এক খামারীর ৯টি বলদ গরুর বাছুর অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ গরু জবাই করে এলাকাবাসীর মধ্যে মাংস ভাগ করে দেয়া হয়েছে বলে বলে জানা গেছে। এতে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ধারনা করছেন এলাকাবাসী। তবে গরু হারিয়ে ওই খামারী শোকাহত হয়ে পড়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এলাকাবাসীরা জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের আঃ হাকিম এর মেয়ে সাথী বেগম গরুর খামারে দীর্ঘদিন ধরে গরু মোটাতাজাকরণ করে বিক্রি করে লাভবান হচ্ছিল। ঘটনারদিন শুক্রবার(৩ডিসেম্বর) দুপুরে ৯টি বলদ বাছুরকে গরু মোটাতাজাকরণ ওষুধ ও দানাদার ইউনিয়া সার মাত্রাতিরিক্ত ব্যবহার করায় অসুস্থ্য হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রাণি বিষয়ক এক চিকিৎসক খামারে এসে গরুগুলোকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থা বেগতিক দেখে খামারের মালিক একে একে ৯টি বাছুরকে জবাই করে।

পরে এলাকাবাসীদের মাঝে জবাই করা গরুর মাংস বিতরণ করেন। খামারের মালিকের বাবা আঃ হাকিম বলেন,গরুগুলো অসুস্থ হয়নি। গরু মোটাতাজা করণে দানাদার জাতীয় খাবার দেয়ার পর গরুগুলোর পে ফুলে যায় এবং ঠান্ডায় কাঁপছিল। যেহেতু এখন শৈত প্রবাহ চলছে। সে কারণে আমার মেয়ে ভয় পেয়ে যায়। তাই একমণ ওজনের ৯টি গরু জবাই করে মাংস এলাকায় দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্যানেটারী ইনসপেক্টর আঃ লতিফ বলেন, কীটনাশক জাতীয় খাবার খেয়ে গরু যেহেতু অসুস্থ হয়ে পড়েছে। সেগুলোর মাংস না খাওয়াই উত্তম।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর