বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিক্ষিকাসহ ২ জন নিহত

প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

শনিবার সকাল ১১টায় পীরগঞ্জ শহরের পূর্ব চৌরাস্তায় মিনি বাসের ধাক্কায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মিত্রবাটি মহল্লার তোয়াবুর রহমানের স্ত্রী শিক্ষিকা তোজ্জামিন শাহনাজ (৪৮) ভ্যান গাড়ি যোগে পৌর শহরের পূর্ব চৌরাস্তা পৌছা মাত্রই হক এন্টারপ্রাইজ নামক একটি মিনিবাসের চালক বেপোরোয়া গতিতে বাস চালিয়ে পাকা রাস্তার পাশে থাকা সিএনজি (থ্রি-হুইলার) গাড়ি ও ভ্যান গাড়িটিকে ধাক্কা দেয়। তোজ্জামিন শাহনাজ ভ্যান গাড়ি থেকে পাকা সড়কের উপর ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পীরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিনি বাসের ধাক্কায় সিএনজি (থ্রি-হুইলার) গাড়ি ও ভ্যান গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশ মিনিবাসটি জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

অপর দিকে উপজেলার ভেলাতৈড় জামতলি এলাকায় ঠাকুরগাঁওগামী পাকা সড়কের উপর মোটর সাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি ভেলাতৈড় গ্রামের মুক্তারুল ইসলাম বলে জানা গেছে। শুক্রবার রাত ৯টায় এক মোটর সাইকেল আরোহী ওই পাকা সড়কের উপর দিয়ে ঠাকুরগাঁও যাওয়ার সময় মুক্তারুল ইসলাম পাকা সড়ক পাড় হওয়ার সময় মোটর সাইকেল আরোহী তাকে ধাক্কা দেয়। মোটর সাইকেলের ধাক্কায় মুক্তারুল গুরুতর আহত হয়ে পাকা সড়কের উপর ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে দ্রুত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকাল ১১টায় জামলতি স্কুল মাঠে জানাযা শেষে জৌদ্দপীর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর