রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

উলিপু‌রে চর দখল‌কে কেন্দ্র ক‌রে নিহত ১

প্রকাশের সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে চর দখল‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রুপের সংঘর্ষে এক ব‌্যক্তি নিহত হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। র‌বিবার (০৫ জানুয়ারি) দুপু‌রে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরার চরে এ ঘটনা ঘ‌টে। নিহত ওই ব‌্যক্তির নাম দরবেশ আলী (৫২), তি‌নি থেতরাই ইউনিয়‌নের সিপার আক‌ন্দের ছে‌লে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নি‌য়ে, পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলার ছাওলা ইউনিয়‌নের পাঁচ নম্বর ওয়া‌র্ডের সা‌বেক সদস‌্য সবুর মিয়া ও একই ইউনিয়‌নের তিন নম্বর ওয়া‌র্ডের সদস‌্য ইসমাইল হো‌সেনের দীর্ঘদিন ধরে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। ক‌য়েক‌দিন আগেও দুই গ্রু‌পের মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরই জেরে র‌বিবার দুপু‌রে চর দখ‌লের চেষ্টা কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রু‌পের সদস‌্য দর‌বেশ আলী আহত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যান। এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত দশ জন আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

দলদ‌লিয়া ইউনিয়‌নের তিন নম্বর ওয়া‌র্ডের সদস‌্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খা‌সের (সরকা‌রি)। প্রতি বছর চর‌টি‌কে ঘি‌রে দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘ‌টে। আজ‌কেও (র‌বিবার) চর দখল‌কে কে‌ন্দ্রে ক‌রে উপয় প‌ক্ষের সংঘ‌র্ষে দর‌বে‌শ আলী না‌মে এক ব‌্যক্তি মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লা‌তো ভাই।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, লাশ উদ্ধার ক‌রে ময়নাত‌দ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর