বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু

প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, উ‌লিপুর (কু‌ড়িগ্রাম):

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টো‌রিকশার চাপায় আর‌শি খাতুন না‌মে তিন বছ‌রের এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১৭ জানুয়া‌রি)‌বি‌কেল চারটার দি‌কে উপ‌জেলার ধাম‌শ্রেনী ইউনিয়‌নের সু‌ড়িরডারা মো‌ড়ে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় আরো তিন অ‌টো যা‌ত্রী আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

প্রত‌্যক্ষদ‌র্শীরা জানান, সু‌ড়িরডারা পাড় এলাকার বা‌সিন্দা এজাবুল হক তার কন‌্যা শিশু আর‌শি খাতুন‌কে নি‌য়ে মো‌ড়ের দোকা‌নে আস‌ছি‌লেন। শিশু‌টি বি‌স্কুট নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে রা‌ণিগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি দ্রুত গ‌তির অ‌টো‌রিকশা তাকে চাপা দেয়। এ সময় ওই অ‌টো‌রিকশায় থাকা আরো তিন যা‌ত্রী আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক আর‌শি খাতুনকে মৃত‌্যু ঘোষণা ক‌রেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর