শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা পেলেন কিশোরীরা

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

“প্লাস্টিক দূর্ষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২৫ পালন করা হয়েছে। দিবসটি ঘিরে মানববন্ধন আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে উপজেলা প্লাট ফর্ম ও ইউনিয়ন যুব সংগঠন, রাজারহাট। মানববন্ধন শেষে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের হাতে ফলজ ও বনজ গাছ বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো.আল ইমরান।

মঙ্গলবার (৩ জুন) সকালে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন সংগঠকরা।

চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট,আর ডি আর এস বাংলাদেশ এর সহযোগিতায় এনআরকে -টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো, আল ইমরান, আরডিআরএস বাংলাদেশ টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া, ফিল্ড ফ্যাসিলেটর নজরুল ইসলাম, রেজাউল করিম ও নাসরিন পারভীনসহ বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা উপজেলার কিশোর কিশোরীগণ।

কিশোরী লতা রানী বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতর বিকল্প নেই।আসুন আমরা গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।

টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রত্যয় করেছি যে,সকল ধরনে প্লাস্টিক বর্জন ও পরিবেশের ক্ষতি করে এমন অসচেতনতামুলক কাজ কর্ম থেকে বিরত থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর