শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে তাপদাহে মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ

প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সংবাদদাতা,কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জুড়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চরম দুভোর্গে পড়েছে এ অঞ্চলের মানুষ। গত এক সপ্তাহ থেকে প্রচন্ড গরমে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। শুক্রবার(১৩জুন) জেলার তাপমাত্রা ৩৬দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। রাস্তা ঘাটে মানুষের চলাচল কমে গেছে, কর্মজীবী মানুষও নানা সমস্যায় পড়ছেন। প্রচন্ড গরমের কারণে মানুষ দিনের বেলা চললেও রাতে তীব্র গরমে কাহিল হয়ে পড়ছে। অনেকেই গরমের কারণে বিনিদ্র রাত কাটাচ্ছে। প্রচন্ড গরমের কারাণ শহর ও গ্রামের অধিকাংশ বাড়িতেই সর্দি জ্বর শ্বাস কষ্ট দেখা দিয়েছে। বিশেষ করে শিশু আর বৃদ্ধরা কাহিল হয়ে পড়েছে।

কুড়িগ্রাম ও তার আশে পাশে প্রখর রোদের কারণে শ্রমজীবি মানুষরা কাজ করতে পারছে না। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও নির্মাণ শ্রমিকরা। কেউ কেউ গরমের তীব্রতায় বারবার কাজ থামিয়ে গাছতলা বা টিনের ছাউনির নিচে আশ্রয় নিচ্ছেন। অতিরিক্ত গরমে শরীরের পানি ও লবণের ঘাটতিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানা গেছে। শহর একদম ফাঁাকা হয়ে আছে। যানবাহন চলাচল করছে কম। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। কুড়িগ্রাম সদর হাসপাতালের আরও এমও ডাঃ শাহীন সর্দার জানিয়েছেন তীব্র এই গরমে বেশী বেশী পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

রাজারহাট আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল রায় জানান, বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হচ্ছে। এই মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর