শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রংপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে ১৪৪ ধারা জারি

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫


পিআইডি, রংপুর:

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ আগামী ২৬শে জুন হতে ১০ই আগস্ট ২০২৫ খ্রি.সকাল ১০.০০ টায় রংপুর সদর উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আসন্ন এই পরীক্ষা উপলক্ষ্যে ১৪৪ ধারা জারি করেছে রংপুর সদর উপজেলা প্রশাসন। কেন্দ্র তিনটি হলো—শ্যামপুর কলেজ, শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ (দুইশত) গজ ব্যাসার্ধের অভ্যন্তরে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনোরূপ অস্ত্র যেমন: দা, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়।

উল্লেখ্য, রংপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর