মধ্যপ্রাচ্যের উত্তেজনা: ২৬ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আজও বাতিল হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৬টি ফ্লাইট। ফলে গত ২০ দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৪-এ।
নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার ফ্লাইট চলাচলে।-খবর তোলপাড়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৯ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে এই সংখ্যা বাড়তে বাড়তে ৬১৪-এ পৌঁছেছে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে-এয়ার অ্যারাবিয়া, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, জাজিরা ও ফ্লাইদুবাইসহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট।
এই পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ সূচিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।









Chief Editor-Dipali Rani Roy