শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময়

প্রকাশের সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

তামিম সরদার, পিরোজপুর :

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদোত্তর মতবিনিময় করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। শুক্রবার রাতে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। পিরোজপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে। পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে। অন্যায় ও অপরাধ র্নিমূলে পিরোজপুরের পুলিশ ও সাংবাদিকরা এক সাথে কাজ করে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর