শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে রেললাইনের মাটি ধ্বসে গর্তের সৃষ্টি, ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনের অদুরে রেল ক্রুসিংয়ের দুই নম্বর লাইনটির স্লিপারের নীচের মাটি ধ্বসে পড়েছে। যেকোন মুহুর্তে রেল ক্রসিং করতে আসা ট্রেন দূর্ঘটনায় কবলিত হতে পারে বলে এলাকাবাসীরা মনে করছেন।

এলাকাবাসীরা জানান, রাজারহাট রেল স্টেশনের পাশে ট্রেনক্রুসিং করার জন্য আড়াআড়িভাবে দুইটি রেললাইন রয়েছে। বৃহস্পতিবার (১৫মে) সকালে পথচারীরা ট্রেন ক্রুসিংয়ের জন্য দুই নম্বর লাইনের পূর্বপাশ্বে দেড়শত গজ দুরে একটি পুকুরের পাশে লাইনটির স্লিপারের নীচের ২০গজ মাটি সম্পূর্ণ ধ্বসে পুকুরে চলে যায় বলে দেখতে পায়। ফলে লাইনটির নীচ ফাঁকা হয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়।

গত বুধবার(১৪মে) রাতে মুসলধারে বৃষ্টিতে মাটি সড়ে যায় বলে ধারনা করছে এলাকাবাসী। মন্টু মিয়া নামের এক পত্রিকা হকার বলেন, আমি সকালে লাইনের উপর দিয়ে হাঁটার সময় এ দৃশ্য দেখতে পাই। ওই লাইনটির উপর দিয়ে ট্রেন চলাচল করলে বড় ধরনের দূর্ঘটনার স্বীকার হতে পারে। অথচ পুকুরের পাড়ে গাইডওয়াল দেয়া আছে।

এ ব্যাপারে রাজারহাট রেল স্টেশন মাষ্টার সুমন মিয়া বলেন, বৃহস্পতিবার(১৫মে) সকালে বিষয়টি দেখার পর রেল ইঞ্জিনিয়ার(পিডব্লিউ)কে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর