শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ইরি-বোরো ধান সংগ্রহে রাজারহাটে প্রথম ধাপে লটারীতে ২৩৮জন কৃষক নির্ধারণ

প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে চলতি ইরি-বোরো ধান ৮৫২মে.টন সংগ্রহের জন্য প্রথম ধাপে লটারীর মাধ্যমে ২৩৮জন কৃষক নির্ধারণ করা হয়েছে।

রোববার(২৫মে) দুপুর ১২টায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ্যাপস দিয়ে উপজেলার ৬০৪জন নির্ধারিত কৃষককের এনআইডি ব্যবহার করে লটারীর মাধ্যমে ২৩৮জন কৃষক নির্ধারণ করা হয়।

প্রতিজন কৃষক ৩ মে.টন করে ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। আগামী ১৫দিনের মধ্যে এ ধান সরবরাহ করতে ব্যর্থ হলে পূণরায় এ্যাপস লটারীর মাধ্যমে কৃষক নির্ধারণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।

লটারীর সময় উপস্থিত ছিলেন-উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা. মাসুদা বেগম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি ও সাংবাদিকবৃন্দ। এছাড়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এর আগে মিলারদের কাছ থেকে ১৯’শ ৫৯ মে.টন চাল সংগ্রহ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর