শিরোনাম
স্বাগতম:
পীরগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ
সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):
রবিবার ২৫মে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পাট চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও পীরগঞ্জ পাট দপ্তর যৌথ ভাবে এর আয়োজন করেন।
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৭৫ জন পাট চাষীকে প্রশিক্ষণ দেওয়া হলেও অধিকাংশ প্রশিক্ষণার্থী পাট চাষী নয় বলে অভিযোগ পাওয়া গেছে। পাট চাষী না হয়েও প্রশিক্ষণ ও সম্মানী ভাতা নিয়ে প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। যে সব ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের সম্পর্কে নিরপেক্ষ ভাবে তদন্ত করা হলে এর সত্যতা পাওয়া যাবে।
এ ব্যাপারে উপসহকারী পাট কর্মকর্তা সিরিজুল ইসলাম জানায়, নিয়ম অনুযায়ী তালিকা করা হয়েছে। তরিঘরি করে তালিকা করায় কিছু অনিয়ম হতে পারে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy