শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফুলবাড়ীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন

প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫


রতি কান্ত রায় :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬ মে, সোমবার বিকাল সাড়ে ৪ টায় ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদকৃত উফশী জাতের বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের শাহবাজার এলাকার কৃষক সফিয়ার রহমানের জমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনবন্ধু সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলমসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। আরও উপস্থিত ছিলেন সুবিধাভোগী কৃষক ও সুধীজন।

উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, ‘কৃষকের ব্যয় কমানোর জন্য সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন। এতে ব্যয় সাশ্রয় হওয়ার সাথে সবাই একই সাথে চাষাবাদ করলে দুই ফসলি জমিতে তিন বা চার ফসল চাষাবাদ করা যাবে। ফলে আয় বাড়বে কৃষকের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর