শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা,আহত ২ পুলিশ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫


হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীদের চক্র। এসময় দুজন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ আত্নরক্ষার্থে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় দুজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মঙ্গলবার ২৭ মে সকাল সাড়ে ৬টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন এএসআই মনির হোসেন ও কনস্টেবল রাকিবুল। আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ মানিক ও আনোয়ার নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করছে। তারা দুজনে পিতা ও পুত্র। অপর আসামীরা পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ যাদুরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর আলগার চর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন, মানিক মিয়া, ইসমাইল ও এরশাদের বসতবাড়ীতে অভিযান চালায়। এসময় বসতবাড়ীতে তল্লাশি করে সাড়ে ৪ কেজি গাঁজা, ৩ হাজার ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ১০০ রুপির নোট, ৪০০ ইন্ডিয়ান রুপি, ৩ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানের সময় মানিক ও আনোয়ারকে জব্দকৃত মালামালসহ আটক করে বাড়ি থেকে বের হওয়ার সময় গ্রেফতারকৃত আসামির আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র, লাঠিসোঠা, হাসুয়া, কাঁচি, চাপাতি নিয়ে পুলিশের উপর অতর্কিতভাবে ইটপাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ আত্ম রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৮ রাউন্ড শর্টগানের রাবার বুলেট নিক্ষেপ করে।

এসময় ঘটনাস্থলে হামলার স্বীকার হয়ে আহত হয়েছেন, এএসআই মনির হোসেন, কনস্টেবল রাকিবুল। আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় মানিক ও আনোয়ার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপর দুজন মাদক ব্যবসায়ী ইসমাইল, এরশাদ পলাতক রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর