শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

`প্লাস্টিক উৎপাদনের কাঁচামাল আমদানি এবং কারখানা বন্ধের উদ্যোগ নিতে হবে’

প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস । “প্লাস্টিক দূষন আর নয়, প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বব্যাপী প্লাষ্টিক দূষণের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ দিতে আজ (১ জুন, রবিবার) কুড়িগ্রামে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহ:পরিচালক জনাব রেজাউল করিম। মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অংশগ্রহণপূর্বক সংহতি প্রকাশ করেন।

প্রধান অতিথি সহকারি পরিচালক, পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জনাব রেজাউল করিম তাঁর বক্তব্যে সকলকে প্লাস্টিকের বিকল্প পন্য যেমন পাটদিয়ে তৈরী পলিথিন, কাগজের ব্যাগ, চটের ব্যাগ যেগুলো সহজেই পচনশীল এবং দ্রুত মাটিতে মিশে যায় সেসব পন্য ব্যবহারে অভ্যস্ত হবার আহবান জানান ।

মানববন্ধন শেষে দিবস সংত্রান্ত ধারণাপত্র বিতরণ করে ইয়েস সদস্যরা ।

মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন টিআইবি কুড়িগ্রাম এর এরিয়া কোর্ডিনেটর সৌমেন দাস ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর