শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

নড়াইল থেকে গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম (৩৮) নড়াইল লোহাগড়া থানাধীন এড়েন্দা গ্রামের মৃত মহোর আলীর ছেলে ও মোঃ রমজান আলী (২২) একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

শনিবার (৩১ মে) নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামস্হ মেসার্স স্টার ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) শেখ কামরুজ্জামান ও এএসআই (নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর