রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পালিয়েও শেষ রক্ষা হলো না ধর্ষক মানিকের

প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের চিলমারীতে ৭ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামী মানিক মিয়া (২৫) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মানিক মিয়া উপজেলার থানাহাট ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার ঈদ্রিস আলীর ছেলে।

চিলমারী মডেল থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানের মাধ্যমে তাকে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিককে রোববার (১ জুন) দুপুরে চিলমারী মডেল থানায় হাজির করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ৭ম শ্রেণি পড়ুয়া কিশোরী ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে একই এলাকার মানিক মিয়া প্রায়ই প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করতো।

মেয়েটি প্রেমের প্রস্তাবে সাঁড়া না দেয়ায় মানিক মিয়া গত ১৯ মে সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ীর শয়ন ঘরের ভিতরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর নানী বাদী হয়ে চিলমারী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করলে অভিযুক্ত মানিক মিয়া গা ঢাকা দেন।
পরে গত ৩০ মে রাতে চিলমারী থানার এসআই কমল, র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪ এর সহযোগীতায় ঢাকার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,আসামিকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর