সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম

প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামে রাজারহাটে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম।

মঙ্গলবার(৩জুন) সকাল ১১টায় তিনি রংপুর থেকে সরাসরি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শনে যান।

এসময় তিনি ক্লাবের কিশোর-কিশোরীদের সাথে মতবিনিময় করে জেন্ডার বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি সংগীত, আবৃত্তি, জেন্ডার বিষয়ক আলোচনা, ক্যারাটে এবং ইনডোর গেম হিসেবে ডাবা, লুডু, কেরামবোর্ড খেলার বিষয় সম্পর্কে অবগত হন। এছাড়া তিনি সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

রাজারহাটে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী তার নিজস্ব প্রচেষ্টায় ক্লাবের বাচ্চাদের আন্তপ্রতিযোগীতায় তাদের পুরস্কৃত করেন।

রাজারহাটে প্রতিটা ক্লাবের প্রশিক্ষকরা ভালো ভাবে প্রশিক্ষণ পরিচালনা করেন বলে তিনি সচিবকে জানান।

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, অতিরিক্ত ডিডি সোহেলী পারভীন, নাগেশ^রী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মহিম আল মোস্তাকুর, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকার। পরে তিনি রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ভিডব্লিউবি, ও তথ্য আপা প্রকল্প, মা ও শিশু সহায়তা কর্মসূচী ও জাতীয় মহিলা সংস্থা অফিস পরিদর্শন করেন।

এ সময় যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম রাজারহাট উপজেলার সাত ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক ও সদস্যরা চাকুরি ছাড়া নিজেরা আত্ম কর্মসংস্থানে নিয়োজিত হয়ে ভবিষ্যতে উন্নতি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর