শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫

সংবাদদাতা, রাজারহাট (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার (৯জুন) সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল ওহাব মাস্টার। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। তিনি বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের প্রসারে জামায়াত ইসলাম অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই ঈদ পুনর্মিলনী আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান, কর্ম পরিষদের সদস্য আব্দুর রহিম, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা খলিলুর রহমান রুকু সহ জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল হৃদয়ছোঁয়া ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এক মিলনমেলা, যেখানে রাজনৈতিক মতাদর্শের পাশাপাশি সামাজিক ও পারিবারিক বন্ধনের বিষয়গুলোও গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর