শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মাদককারবারী জেলহাজতে

প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে মাদক সহ এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৯জুন) রাতে রাজারহাট রেলওয়ে স্টেশনের পাশে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রুবেল মিয়া (৩০)কে বেশ কিছু টাফেন্টাডল সহ আটক করে সেনাবাহিনী।

ক্যাপ্টেন খালিদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার(৯জুন) রাতে কুড়িগ্রামের রাজারহাটের ওই বাড়িতে অভিযান চালায় সেনা বাহিনী। তবে সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়ার স্ত্রী আর্জিনা বেগম টাফেন্টাডল সহ মাদকের ব্যাগ নিয়ে পালিয়ে গেলেও রুবেল মিয়াকে আটক করে রাজারহাট থানা পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী।

রুবেল মিয়া রাজারহাটের মেকুরটারী গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র। এব্যাপারে রাজাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
রাজারহাট থানার দায়িত্বরত সাব ইন্সপেক্টর বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর