শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু ইব্রাহীম আলী (০৮) ও তাবাসসুম (০৯) সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে। ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, ইব্রাহিম, তাবাসসুম ও আল-আমিনের ছেলে মাহাবুর রহমানসহ তিনজন মিলে বাড়ীর পাশের ফুলকুমার নদে ছোট জাল দিয়ে মাছ ধরতে গেলে নদের গভীর পানিতে হাবুডুবু খেতে থাকে। এসময় আশেপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমান (১০) নামের একজনকে জীবিত উদ্ধার করলেও বাকী দু’শিশু পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে আধাঘণ্টা পর তাবাস্সুম এবং আরও একঘন্টা পর ইব্রাহিমকে উদ্ধার করা হয়। দু’শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন জানান, সকালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি। তিনটি বাচ্চা একসাথে ফুলকুমার নদে মাছ ধরতে নেমে পানিতে পড়ে গেলে একজকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। কিন্তু আর দুইজনকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি। বিষয়টি খুবই মর্মান্তিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর