শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফুলবাড়ী সীমান্তে প্রায় ৮ লাখ টাকার মূল্যের মাদক জব্দ করলো বিজিবি

প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫


সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি,র) সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে৷ সোমবার বিকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সুত্রে জানা গেছে গভীর রাতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের ফুলবাড়ী উপজেলার বালারহাট ‍বিওপি, শিমুলবাড়ী বিওপি ও অনন্তপুর বিজিবি সদস্যরা কুরুষাফেরুষা, নন্দিরকুটি ও নাগরাজ এলাকায় বিজিবির ৩টি বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজা ১২৬.৭ কেজি, ফেনসিডিলের বিকল্প ইস্কাপ সিরাপ ৩৩৯ বোতল ও ফেনসিডিল ১০৯ বোতল জব্দ করে। এ সব মাদকদ্রব্যের বাজার মূল্য-৭ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবি।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের তরুণ যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর