মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালকের মৃত্যু

প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কেদার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিবেরহাট গ্রামের দুলাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯)। সুমন পেশায় অটোরিক্সা চালক।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে চার্জে বসানো অটোরিক্সা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সুমন মারা যায়।

প্রতিবেশী হবিবর রহমান ও ছাইদুল ইসলাম জানান, সুমন অটোরিক্সা চালাতো। দিন শেষে রাতে নিজ বাড়িতে অটো চার্জে দিত সে। প্রতিদিনের মতো সকালে চার্জে দেয়া অটো খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত সুমনকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

কচাকাটা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহালম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর