শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে আওয়ামীলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় গ্রেফতার হন তারা। এর আগে রোববার গভির রাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করে পুলিশ।

গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীরে ছেলে কেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আঃ মজিদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান ও একই গ্রামের মৃত আঃ জলিলের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল আলম।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিৎ করে জানান, গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর