চিলমারীতে লাইট হাউজের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের চিলমারীতে লাইট হাউজের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ০৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ জুন) চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ লাকী খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো: আতিকুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। তিনি আরও বলেন, লাইট হাউজ দুর্যোগ নিয়ে যেভাবে কাজ করছে তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগপরবর্তীতে যে করনীয় সে বিষয়ে সচেতন হতে পারবে।
উক্ত প্রশিক্ষণে চিলমারী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (সরকারী কর্মকর্তা, বীরমুুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ ও সদস্যগণ অংশগ্রহন করেন।
প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। এসময় চিলমারী উপজেলা কো-অর্ডিনেটর হামিদা আক্তার হেনা, ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত, কুড়িগ্রাম সদর উপজেলা সমন্বয়কারী মোঃ রিপকন আলী উপস্থিত ছিলেন।









Chief Editor-Dipali Rani Roy