শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতে জরিমানা আদায়

প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫


সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক পৃথক দু’টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও তিনটি ঔষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। পৃথক দুটি অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাক্রমে মোঃ বদরুজ্জামান রিশাদ এবং মোঃ আবু বক্কর সিদ্দিক।

কুড়িগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় রোগীদের ভোগান্তি, সঠিক কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্টের ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদির অপরাধে দুইটি ডায়গনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ।
অপরদিকে একই দিনে কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্বপ্রান্তে ডিসি পার্ক এলাকার ৩ টি ঔষুধ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান’স স্যাম্পল এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত ঔষধ বিক্রয় করায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন ধারা অনুযায়ী ৩ টি ফার্মেসিকে মোট ২২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোঃ হাফিজুর রহমান মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর