শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভুরুঙ্গামারীতে দ্রুত এগিয়ে চলছে আমার গ্রাম আমার শহর পাইলট প্রকল্পের কাজ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে আমার গ্রাম আমার শহর পাইলট উন্নয়ন প্রকল্পের কাজ। উপজেলা এলজিইডি’র তত্ত্বাবধানে ১৪ কোটি ২২ লাখ ৭শ ২৮ টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ গত জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে । চুক্তি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর ২০২৫ এ প্রকল্পের কাজ শেষ হবে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলজিইডি’র তত্ত্বাবধানে আমার গ্রাম আমার শহর পাইলট উন্নয়ন প্রকল্পের আওতায় পাথরডুবি প্রাইমারি স্কুল থেকে আকবর মাস্টারের বাড়ি পর্যন্ত সড়ক, ঢেবঢেবী বাজার থেকে ময়দান খনিবাড়ি পর্যন্ত সড়ক, পাথরডুবি গার্লস স্কুল থেকে উত্তর পাথরডুবি ভায়া চাঁদনী বাজার সড়ক ও ভুরুঙ্গামারী থেকে সাহেবগঞ্জ সড়ক উন্নয়ন সহ চারটি প্রকল্পের মোট ১০.০৬ কি:মি: সড়কের কাজ চলমান রয়েছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইএফটিই, ইটিসিএল, জেডইচডি, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম।

ঠিকাদারি প্রতিষ্ঠানে দায়িত্বরত প্রতিনিধি মির্জা রাইসুল ইসলাম ফিলিপস জানান, প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে যথাসময়ে এ প্রকল্পের কাজ শেষ হবে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, প্রকল্প গুলোতে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রকল্পের কাজ পরিদর্শন করছেন। আমিও নিয়মিত পরিদর্শন করছি। এখানে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রকল্প নির্মাণে শিডিউল ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং প্রকল্প কাজে জোরদার তদারকি ও নজরদারি রয়েছে। তবে প্রকল্পগুলোর সড়কের দু’পাশে কিছু ইউক্যালিপটাস গাছ কাটার ক্ষেত্রে বন বিভাগের ধীরগতির কারণে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বন বিভাগকে গাছগুলি দ্রুত অপসারণের অনুরোধ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর