শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চলতি অর্থবছরে গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৪ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

পিআইডি, রংপুর:

চলতি অর্থবছরে গাইবান্ধায় যুব উন্নয়ন অধিদপ্তর চার হাজার ১৫১ জন যুব নারী ও পুরুষকে প্রশিক্ষণ প্রদান করেছে। এর মধ্যে কর্মসংস্থান হওয়া প্রশিক্ষণার্থীর সংখ্যা এক হাজার ২১০ জন এবং মোট ঋণ বিতরণের পরিমাণ এক কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকা।

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরে পোশাক তৈরি, মৎস্য চাষ, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি এপ্লিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, বিউটিফিকেশন, হস্তশিল্প, আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন, ফ্রিল্যান্সিং/ আউট সোর্সিং, যানবাহন চালনা (ড্রাইভিং), গবাদি পশু ও হাঁস-মুরগি পালন, গরু মোটাজাতকরণ, ছাগল পালন, গাভী পালন, ভেড়া পালন, প্রাথমিক চিকিৎসা, নার্সারি এবং কৃষি ও হর্টিকালচার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে কার্যকর ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর