২০২৪-২০২৫ অর্থবছরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গাইবান্ধা জেলায় ৬৪০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান
পিআইডি, রংপুর:
২০২৪-২০২৫ অর্থবছরে মহিলা বিষয়ক অধিদপ্তর গাইবান্ধা জেলায় ৬৪০ জন নারীকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ট্রেডে এসব নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, শো-পিচ অ্যান্ড হ্যান্ডিক্রাফট, হ্যান্ড এমব্রয়ডারি অ্যান্ড কারচুপি ওয়ার্কস, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন ও ব্লক-বাটিক অ্যান্ড প্রিন্টিং বিষয়ে ৪০০ জন নারীকে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও পলাশবাড়ি উপজেলা প্রশিক্ষণকেন্দ্র থেকে দর্জি বিজ্ঞান বিষয়ে ১২০ জন এবং ফুলছড়ি উপজেলা প্রশিক্ষণকেন্দ্র থেকে একই বিষয়ে ১২০ জন নারীকে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের দৈনিক ভাতাও প্রদান করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের এসব প্রশিক্ষণ নারীদের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে কার্যকর ভূমিকা পালন করছে।









Chief Editor-Dipali Rani Roy