শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী সম্পর্কে নাগরিক ও অংশীজনদের সাথে মতবিনিময়

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী-কুড়িগ্রাম এর আওতায় বিশিষ্ট নাগরিক ও অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরের উপকন্ঠে ত্রিমোহনীতে এস ও এস-কুড়িগ্রাম অফিসের হলরুমে এই সভায় রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক, এলাকার ইমাম, মিডিয়াকর্মী, ইপি সদস্য, এনজিও ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সমাজকর্মী, এস ও এস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী কুড়িগ্রামের কর্মরত কর্মকর্তা, ভলান্টিয়ার ও অফিস স্টাফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, হলোখানা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা, শিক্ষক (অবঃ) দেওয়ান এনামুল হক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এস ও এস চিল্ড্রেন ভিলেজ বগুড়ার এসিস্ট্যান্ট ডিরেক্টর ও ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, ন্যাশনাল অফিসের ডেপুটি ডিরেক্টর ও পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী ইনচার্জ এ এইচ এম আসাদুজ্জামান, পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী কুড়িগ্রাম প্রোজেক্ট কোঅরডিনেটর মোঃ মকলেসুর রহমান প্রমুখ।

এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ একটি আন্তর্জাতিক বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ পরিবার শক্তিশালীকরণ কর্মসূচী কুড়িগ্রামে তাদের নতুন যাত্রা শুরু করেছে বগুড়া পল্লীর অধীনে। এই মতবিনিময়ে মূল বিষয়বস্তু ছিল সমাজের বিশিষ্ট নাগরিক ও অংশীজনদের মাঝে কর্মসূচী সম্পর্কে অবহিত করা। এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ কী করে, কেন করে, তাদের মূল প্রতিপাদ্য কী তা নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর