শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে লক্ষাধিক খেজুর বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫

এমএ মন্ডল এটম:

বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো এই স্লোগানে সবুজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামে লক্ষাধিক খেজুর বীজ রোপণের লক্ষ্যে খেজুর বীজ রোপণের উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। অধিক পরিমাণে বৃক্ষ রোপণ ও তার রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে বনাঞ্চল সৃষ্টি করা এখন সময়ের দাবি।

এরই ধারাবাহিকতায় সবুজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম রেলস্টেশন ও স্টেশন সংলগ্ন বিভিন্ন রাস্তায় খেজুর বীজ রোপণের উদ্বোধন করেন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ বাবলু মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে বিশ্বাস কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ রুবেল হোসেন, সবুজ সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান মন্ডল তারা, বিডি ক্লিন কুড়িগ্রাম জেলা সমন্বয়ক তারেক খান মজলিস তারা, কুড়িগ্রাম ইয়্যুথ ফাউন্ডেশনের মোঃ মিনহাজুল ইসলাম, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মন্ডল (এটম),

কুড়িগ্রাম জেলা গণ কমিটির সদস্য-সচিব শামসুজ্জামান সরকার সুজা, টিম কুড়িগ্রাম এঙ্প্রেস এর এডমিন মাহমুদুন্নবী তুষার, বায়েজিদ, সবুজ সেবা ফাউন্ডেশন কুড়িগ্রামের শরিফুল ইসলাম, খায়রুল ইসলাম, ফিরোজ আহমেদ, হিরন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর