শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচার করায় এক ব্যক্তি গ্রেফতার

প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এর করা অভিযোগের ভিত্তিতে শহিদকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতার হওয়া খান শহীদ (৫৫) পিরোজপুর পৌরসভার মসিদ বাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুই জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে যা দ্রুতই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ার তাকে গ্রেফতার করে।

পিরোজপুরের সদর থানার পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় শহীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শহীদকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর