শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে ৯ দিন ব্যাপী বিজিবি’র মাদক বিরোধী কর্মসূচি

প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্য ৯ দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগকে সাথে নিয়ে যৌথভাবে জনসচেতনতামূলক আলোচনা সভা ও বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবি সূত্র জানায়, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের কর্ম এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জনসচেতনতা বাড়াতে ব্যানার, ফেষ্টুন এবং পোস্টার প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন বার্তা প্রদান করা হয়। বিশেষ করে সীমান্ত এলাকা যাত্রাপুরের চাকেন্দাখান পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ, নারায়নপুর বিওপিতে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাথরডুবি, ময়দান, দিয়াডাংগা, ধলডাংগা, উত্তর ধলডাংগা, হাজিপাড়া, শালঝোড়, ভাওয়ালকুড়ি, বাবুরহাট, সোনাহাট, কেদার, কচাকাটা,মাদারগঞ্জ, চৌদ্দঘুড়ি, পাখিউড়ার চর, দই খাওয়ারচর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী ও এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী বিষয়ে জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়।

এছাড়াও মাদক চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ না রাখার বিষয়ে সচেতন করা হয়। কোন নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে এবং ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেতে না পারে সে ব্যাপারে বিশেষভাবে সচেতন ও প্রেষণা প্রদান করা হয়। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখলে নিকটস্থ বিওপি’কে অবহিত করার জন্যও সভায় আলোচনা করা হয় বলেন জানান বিজিবি কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশ ও জনগণের স্বার্থে সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে আসছে।সম্প্রতি পুশইন ঘটনায় কঠোর অবস্থানে আছে বিজিবি, এছাড়াও মাদক প্রতিরোধসহ অবৈধ মালামাল পাচার ঠেকাতে বিজিবি’র কঠোর নির্দেশনা আছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর