শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিককে ২২ হাজার ১০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

৩০ জুন(সোমবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায়। সকাল ৭টা ৪৫ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিজ বাড়ি থেকে মো. রফিক হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মাদক চোরাকারবারি রফিকুল ইসলাম চর নতুন বন্দর, রৌমারী এলাকার মো. আনোয়ার হোসেনের পুত্র।
গ্রেফতারের সময় ২টি মোবাইল ফোন সহ ২২ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করে।
গ্রেফতারকৃত রফিক হোসেন এর বিরুদ্ধে ইতি পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র হতে যায়,মাদক ব্যবসায়ী রফিকের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের কৃত মামলা ২টি যথাক্রমে-এফআইআর নং-৯, তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৩; ধারা: ৩৬(১) সারণির ১০(গ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; চার্জশীট নং: ৩১

এফআইআর নং-১১/৭১, তারিখ: ২৬ মে ২০২১; ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮

একই অপরাধে তার বিরুদ্ধে রৌমারী থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্য আরোও একটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান জানান, রৌমারীতে কুখ্যাত মাদক কারবারি রফিক হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। জেলা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর