শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে প্রভাষক হৃদয় কুমার সরকারের পরলোক গমন

প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আব্দুল মালেক উলিপুর:

কুড়িগ্রামের উলিপুরে তবকপুর আবুবকর ফাজিল মাদরাসার গণিতের প্রভাষক হৃদয় কুমার সরকার আর নেই। গত মঙ্গলবার দুপুরে রংপুর ডক্টরস কমিউনিটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল ৩৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ী কৈপাড়া এলাকার মৃত কামিনী কান্ত সরকারের ছেলে। বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টায় পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এদিকে তার মৃত্যুতে উলিপু‌র সরকা‌রি ক‌লে‌জের উপাধ্যক্ষ মো. আবু যোবায়ের আল মুকুল, বজরা এল. কে. আমীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছাইফুর রহমান, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এম. এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, তবকপুর আবুবকর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. ফখরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর