শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঐতিহ্যের নীরব সাক্ষী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা শিব মন্দির: সংরক্ষণ, সংস্কার এবং ঐতিহ্য রক্ষার দাবী কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিলমারীতে স্কুলের নিরাপত্তা প্রাচীর নির্মাণে অনিয়ম, বাঁধা স্থানীয়দের

প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বালাবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশা বহির্ভূত কাজ ও নিম্নমানের ইট, খোয়া দিয়ে ঢালাই ও সীমানা প্রাচীরের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এনিয়ে ওই এলাকার স্থানীয়রা বাঁধা দেন।

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বালাবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ১৪ লাখ ২৪ হাজার ২৫৩.৫৪ টাকার চুক্তিতে প্রকল্পটির নির্মাণকাজ পায় মেসার্স খায়রুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যাতে দুর্ঘটনার শিকার না হয় সেজন্য সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে চিলমারীতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসী এক পর্যায়ে কাজ বন্ধ করে দেন।

চিলমারী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, আমি দায়িত্বে থাকা এসও কে বলছি দেয়ালটা ভেঙে দিতে। এছাড়াও তিনি সরেজমিনে গিয়ে পরিদর্শনের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর