বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিএনপির বিজয় শোভাযাত্রার মিছিলের এক মাথা শাহবাগ, শেষ মাথা নয়াপল্টন

প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিএনপির ঘোষিত ‘বিজয় শোভাযাত্রা’তে রাজধানীর রাজপথজুড়ে ঢল নেমেছে দলটির নেতাকর্মীদের। মিছিলের এক মাথা শাহবাগে শেষ মাথা ছিল নয়াপল্টন— এমন দীর্ঘ শোভাযাত্রায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয় গণজোয়ারের আবহ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।-খবর তোলপাড়।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে তারা অংশ নেন মিছিল-স্লোগানে। নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

বিজয় র‌্যালির নেতৃত্বে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ প্রমুখ।

র‌্যালির অগ্রভাগে রয়েছেন মহিলা দলের নেতাকর্মীরা। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে র‌্যালিতে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, আজকের এই বিজয় র‌্যালির মধ্য দিয়ে শেষ হচ্ছে বিএনপির ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক পরিসমাপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর