রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কোরিনা আসলে কে?

প্রকাশের সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাশাদো।ভেনেজুয়েলায় গণতন্ত্র নিয়ে সংগ্রামের স্বীকৃতিস্বরুপ তাকে এই পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছে নরওয়েজিয়ান পিস কমিটি। -খবর তোলপাড়।

নোবেল বিজয়ী মারিয়া কোরিনা ভেনেজুয়েলার একজন রাজনীতিবিদ। নোবেল কমিটি বলছে, মারিয়া ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা এবং এর আগে ২০১৪ সাল পর্যন্ত ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে মারিয়া ভেনেজুয়েলার বিরোধীদলের প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকার তার ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞাও জারি করেছে। গত বছর মারিয়া কোরিনাকে আত্মগোপনে থাকতে হয়েছিল। তার জীবনের হুমকি থাকা সত্ত্বেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন এবং লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছেন। দেশের সব বিরোধীদলকে এক করেছেন তিনি। কোনো সামরিক হুমকিকেও ভয় পাননি। গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে গেছেন সবসময়।

২০০২ সালে ভোট পর্যবেক্ষণ সংস্থা সুমাতে-এর প্রতিষ্ঠাতা ও নেত্রী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন মারিয়া। ২০১৮ সালে বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা পান তিনি। এ ছাড়া ২০২৫ সালে, টাইম ম্যাগাজিনও তাকে বিশ্বের ১০০ সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে তালিকাভুক্ত করে।

২০১২ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মারিয়া। তবে বিরোধীদলীয় প্রাইমারিতে হেনরিক ক্যাপ্রিলেস-এর কাছে হেরে যান তিনি। ২০১৪ ভেনেজুয়েলা বিক্ষোভের সময়, নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠনে অগ্রণী ভূমিকা পালন করেন মারিয়া। ২০১৯ সালে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সংকটের মধ্যে তিনি তিনি দ্বিতীয়বারের মতো প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

২০২৪ সালের ১ আগস্ট মারিয়া দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ একটি চিঠি প্রকাশ করেন, যাতে তিনি বলেন যে ‘নিকোলাস মাদুরোর একনায়কতন্ত্র থেকে আমার জীবন, আমার স্বাধীনতা এবং আমার সহদেশবাসীর স্বাধীনতার জন্য শঙ্কিত হয়ে আত্মগোপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর