শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জাতীয় নির্বাচনের পরই হবে আগামী বিশ্ব ইজতেমা জানালো বাংলাদেশের ধর্ম উপদেষ্টা

প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

২০২৬ সালের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাদপন্থিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন অনুষ্ঠিত হলে রমজানের পর দুই পক্ষের ইজতেমা আলাদা করে আয়োজন করা হবে।-খবর তোলপাড়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ। বৈঠকে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, “ইজতেমা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়, সে জন্য একটি সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষের মধ্যে সব ধরনের সমস্যা সমাধানে এ কমিটি কাজ করছে।”

এর আগে টঙ্গীর বিশ্ব ইজতেমা ঘিরে অতীতে সংঘাত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার চায় এমন পরিস্থিতি আর না ঘটুক। এজন্য আগেভাগেই আলোচনার মাধ্যমে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে ধর্মীয় এ আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

বিশ্ব ইজতেমা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ধর্মীয় সমাবেশ, যেখানে প্রতিবছর লাখো মানুষ অংশ নেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় এবারের ইজতেমা সময়সূচি কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর