শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলায় যুবক কারাগারে

প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইলের কালিয়া উপজেলায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা এক মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২১ শে ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাকে আটক করে কালিয়া থানা পুলিশ।

আটক ব্যক্তি বড় কালিয়া গ্রামের মৃত কারী শাহজাহান শেখের ছেলে ওমর ফারুক শেখ (৩০)। তিনি স্থানীয় মডেল ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক ভুক্তভোগী গৃহবধূর স্বামী মামলা দায়ের করেন। মামলাটি কালিয়া থানায় ০৭ নং মামলা তালিকায় রুজু হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত যুবক ভুয়া (ফেইক) ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে দেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি করেন, যা এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করে।

মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে নড়াইল জেলা কারাগার-এ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিক দের বলেন, “ডিজিটাল মাধ্যমে গুজব, অপপ্রচার বা মানহানিকর কনটেন্ট ছড়ালে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধ দমনে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর