সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শিরীন শারমিনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে রিমান্ড ও জামিন সংক্রান্ত শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান।-খবর তোলপাড়।

আদালত সূত্র জানায়, এ মামলায় আসামির দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন-উভয় আবেদনই নামঞ্জুর করেন এবং শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে আজ ভোরে ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। পরে লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলার (মামলা নং-৫) এক নম্বর আসামি শেখ হাসিনা, দুই নম্বর ওবায়দুল কাদের এবং তিন নম্বর আসামি শিরীন শারমিন চৌধুরী।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, মামলার পলাতক আসামিদের অবস্থান জানতে ও প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য আসামির দুই দিনের রিমান্ড প্রয়োজন ছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন বলেন, ‘গত রাতে ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসা থেকে তাকে আটকের পর আজ এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর