সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।

মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে কমিশনের অনুমোদনক্রমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।-খবর তোলপাড়।

লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এর আগে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী। ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২৮ সেপ্টেম্বর, যেখানে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন।

কমিশন জানিয়েছে, লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি “যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে” বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিসিএস পরীক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ধাপ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, যা চূড়ান্ত নিয়োগের পথে শেষ ধাপ হিসেবে বিবেচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর