শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

রাজারহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সংবাদদাতা,রাজারহাট:

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় দেশব্যাপী দুর্নীতি, চাঁদাবাজি, চৌকশ সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা,হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা,সাংবাদিক হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার নির্দেশ দাতা স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচারের দাবীতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি রাজারহাট বাজারের গুরুত্বপূর্ণ কিছু জায়গা প্রদক্ষিন করে বিএনপি মোরে এসে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আঃ কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী।বিক্ষোভ মিছিল শেষে আহবায়ক আঃ কুদ্দুস এর সভাপতিত্বে বক্তারা বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের সকল অপকর্ম ও স্বৈরাচারী কর্মকান্ড সাধারন জনগনের সামনে তুলে ধরেন।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ,আমজাদ হোসেন,আব্দুর রাজ্জাক সেচ্ছাসেবক দলের আহবায়ক আনিচুর রহমান লিটন,উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল পাটোয়ারী,কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক একরামুল হক,কৃষক দলের সভাপতি খাইরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন ওয়াড থেকে আগত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর