বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ডোবার পানিতে ডুবে প্রাণ গেলো ২ ভাইয়ের

প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
Oplus_131072

জেলা সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পাখিউড়ায় ডোবার পানিতে ডুবে কামরুল হাসান (২) ও হোসাইন (৩) নামের আপন চাচাত দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার ১৯ আগস্ট বিকেলে উপজেলার দক্ষিণ চর সাজাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের আব্দুল আলিম ও নুরনবীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম।

স্থানীয়রা জানান, বাড়ির উঠানে নিহত শিশু দুটি খেলতে ছিল। পরে খেলতে খেলতে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে।

রাজিবপুর থানা পুলিশেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম বলেন, আমি শোনামাত্র ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে আলাদা আলাদা অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর