সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না: বাংলাদেশের হাইকোর্ট
শোকার্ত:

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সুজানা

প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

আবারও বিয়ে করেছেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুজানা জাফর। তবে অনেকটা চুপিসারেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। পাত্রের নাম জায়াদ সাইফ।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় তিনি নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। যেখানে স্বামীর সঙ্গে দেখা গেছে সুজানাকে।-বিনোদন তোলপাড়।

একইসঙ্গে নিজেদের ম্যারিড লাইফ নিয়ে সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন দু’জনেই। ভিডিওতে দেখা যায়, সুজানা ও জায়েদের বৈবাহিক জীবনকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়েছে। সেখানে কেকের উপর লেখা ছিল, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।

ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই সুজানা ও তার স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের ভালোবাসার প্রতি সম্মানও জানিয়েছেন এই অভিনেত্রী।

তবে বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সুজানা। জানাননি স্বামীর পরিচয়ও। তবে ভিডিও থেকে ধারণা করা হচ্ছে, অভিনেত্রীর স্বামী দুবাইয়ের শেখ।

এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস।

এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। তবে সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর