বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটি বাঙালি জাতির জীবনে একটি বেদনার দিন। এ শোকের দিন স্মরণে প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে বাঙালি জাতি। এরইমধ্যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রাঙিয়ে তোলা হয়েছে লাল রঙে।

১৪ ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদ বুদ্ধিজীবীদের। একে একে শ্রদ্ধা জানাবেন রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।-খবর তোলপাড়।

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।

বিজয়ের ৫০ বছরে দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও দুর্যোগ মোকাবিলা করে এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর