শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভূরুঙ্গামারী‌তে গাঁজার গাছসহ এক ব‌্যক্তি আটক

প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মের ভূরুঙ্গামারী‌তে ১০ ফুট উচ্চতার এক‌টি গাঁজার গাছসহ নুরুল ইসলাম (৫৮) না‌মে এক ব‌্যক্তি‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (২৬ মে) বিকেল পাঁচটার দি‌কে উপ‌জেলার তিলাই ইউনিয়‌নের প‌শ্চিম ছাটগোপালপুর এলাকায় নিজবা‌ড়ি‌ থে‌কে তা‌কে আটক করা হয়। তি‌নি ওই গ্রা‌মের জ‌বেদ আলীর ছে‌লে।

পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, আটক নুরুল ইসলাম একজন মাদক কারবা‌রি। ‌সোমবার বি‌কে‌লে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তার বা‌ড়ি‌তে অ‌ভিযান চালায় পুলিশ। প‌রে তল্লা‌শি চালা‌লে তার (নুরুল ইসলা‌ম) বসত ঘ‌রের পেছনে অ‌ভিনব পদ্ধ‌তি‌তে চাষ করা এক‌টি ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ তা‌কে আটক ক‌রে পু‌লিশ। কাঁচা গাছ‌টির ওজন প্রায় ২০ কে‌জি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)আল-হেলাল মাহমুদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, এ ব‌্যাপা‌রে আইনি ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর