শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে পাবলিক লাইব্রেরির উদ্বোধন

প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫

সংবাদদাতা, রাজারহাট(কুড়িগ্রাম):
স্থানীয় সরকার বিভাগের আওতায় কুড়িগ্রামের রাজারহাট সহ ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরী নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার(১৯জুন) দুপুরে একযোগে এই কাজের উদ্বোধন করেন তিনি। প্রতিটি পাবলিক লাইব্রেরি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৩ লক্ষ টাকা।

পরে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান পাবলিক লাইব্রেরী নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন রাজাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুণ যদু, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, এনসিপি নেতা মনিবুল হক বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসান জিহাদী, আল মিজান মাহিন, আরিফুল ইসলাম ।

দোয়া পরিচালনা করেন, রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো.ওমর ফারুক বিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর