রংপুর জেলার ৭০টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা
পিআইডি, রংপুর:
বৃহস্পতিবার(২৬ জুন) থেকে সারা দেশের ন্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, দিনাজপুরের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর জেলার ৭০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ৪১টি কেন্দ্রে এইচএসসি, ১০টি কেন্দ্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন আলীম এবং ১৮টি কেন্দ্রে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও ০১টি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১৮ই জুন জেলা প্রশাসকের কার্যলায়, রংপুরের সম্মেলনকক্ষে জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে ২০২৫ সালের এইচএসসি, আলিম এবং এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া পরীক্ষা সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।









Chief Editor-Dipali Rani Roy